সোনারগাঁওয়ে পাঁচ লাখ টাকার চোরাই সেগুন কাঠসহ ট্রাক আটক - News Of Sonargaon

শিরোনাম

Tuesday, August 1, 2023

সোনারগাঁওয়ে পাঁচ লাখ টাকার চোরাই সেগুন কাঠসহ ট্রাক আটক

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাড়িয়ারচর এলাকায় সোনারগাঁও ফরেষ্ট চেক পোষ্ট কর্মকর্তারা পাঁচ লাখ টাকার অবৈধ চোরাই সেগুন কাঠসহ একটি ট্রাক আটক করেছে।

সোমবার রাত সাড়ে ১০ টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকা গামী ত্রিপাল দিয়ে বাঁধা গাড়িটি (ঢাকা- মেট্রো-ট-২২-৮৮২৫) সন্দেহ হলে সিগনাল দেয় সোনারগাঁও ফরেষ্ট চেক পোস্ট কর্মকর্তারা। এ সময় গাড়িটি থামিয়ে গাড়ির চালক ও হেলপার দৌড়ে পালিয়ে যায়।


সোনারগাঁও ফরেস্ট স্টেশন কর্মকর্তা আনোয়ার হোসেনের নেতৃত্বে গাড়িটি তল্লাশি চালিয়ে ৫০১ ফালি ৩৬৩.৯৪ ঘন ফুট অবৈধ চোরাই সেগুন কাঠসহ গাড়িটি আটক করে। যার আনুমানিক মূল্য পাঁচ লাখ টাকা হবে বলে ধারণা করেন। চোরাই কাঠ উদ্ধারে সোনারগাঁও ফরেষ্ট চেক পোস্টে নিয়মিত টহল অব্যহত থাকবে বলে জানিয়েছে কর্তব্যরত ফরেস্ট কর্মকর্তারা।