প্রধানমন্ত্রীর নির্দেশে সোনারগাঁওয়ে ৩ হাজার পরিবারকে ইঞ্জিনিয়ার মাসুমের ঈদ উপহার - News Of Sonargaon

শিরোনাম

Monday, April 17, 2023

প্রধানমন্ত্রীর নির্দেশে সোনারগাঁওয়ে ৩ হাজার পরিবারকে ইঞ্জিনিয়ার মাসুমের ঈদ উপহার

প্রধানমন্ত্রীর নির্দেশে সোনারগাঁওয়ে ৩ হাজার পরিবারকে ইঞ্জিনিয়ার মাসুমের ঈদ উপহার

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা শিল্প নগরী স্কুল এন্ড কলেজ মাঠে সাড়ে ৩ হাজার পরিবারকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ১১ ঘটিকায় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত মো. শহীদ বাদল বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নিজস্ব অর্থায়নে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এই মহৎ কাজে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী সহ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমি উপস্থিত থাকতে পেরে আনন্দিত”

 

ঈদ উপহার সামগ্রী নিতে আসা ইসলামপুর গ্রামের বাসিন্দা নিলুফা বেগম বলেন, “আমাদের ৩ জনের সংসারে ঈদে বাজার করা লাগবো না। ঈদের সেমাই, চিনি, দুধ, পোলাও চাল, ডাল, গুড়ো দুধ, আলু, তেল ও লবন কিনে দিছে ইঞ্জিনিয়ার মাসুম। আল্লাহ তাকে সবসময় ভালো রাখুক”।

 

ঈদ উপহার সামগ্রী বিতরণকালে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া, পিরোজপুর  ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক ফিরোজ্জামান মোল্লা, যুগ্ম আহবায়ক ডা. আতিকুল্লাহ, সোনারগাঁ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, আরিফ হোসেন, আওয়ামীলীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফজলুল হক, মাসুম বিল্লাহ, মেঘনা শিল্পানগরী শ্রমিক লীগের আহবায়ক তাইজুল ইসলাম, যুবলীগ নেতা সাজিদ মাহবুব, স্বেচ্ছাসেবক লীগ নেতা আসিফ আহমেদ আনিস, কামাল ভান্ডারী সহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।