সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোবারক হোসেন স্মৃতি সংসদের পক্ষ থেকে ৫ শত গরীব, অসহায় ও দুস্ত পরিবারকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
![]() |
| বিজ্ঞাপন |
বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে মোগরাপাড়া ইউনিয়নের বিশেষখানা এলাকায় ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে মোবারক হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান এরফান হোসেন দীপের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই।
তিনি বলেন, আমার বন্ধু সাবেক সাংসদ বীরমুক্তিযোদ্ধা মরহুম মোবারক হোসেনের স্মরণে তার ছেলে সোনারগাঁওয়ের কৃতি সন্তান এরফান হোসেন দীপ প্রতিটি ইউনিয়নের খেটে খাওয়া মানুষদেরকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করছে। সোনারগাঁওয়ের অন্যান্য আওয়ামী লীগের নেতারা ও দ্রব্য মূল্যের উর্ধ্বগতির কারণে অসহায় হয়ে পরা মানুষের পাশে দাঁড়ানোর আহবান করেন তিনি।
মোগরাপাড়া ইউনিয়নের ৫শত পরিবারকে ঈদ উপহার সামগ্রী হিসেবে সেমাই, চিনি, দুধ, সয়াবিন তেল, পোলাও চাল, গুড়ো দুধ সহ নগদ অর্থ প্রদান করা হয়েছে। এছাড়া ইতিপূর্বে সোনারগাঁওয়ের অন্যান্য ইউনিয়নে প্রায় ২ হাজার পরিবারকে একই ভাবে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে বলে জানান মোবারক হোসেন স্মৃতি সংসদের পক্ষ থেকে।
উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বিশেষখানা এলাকায় এরফান হোসেন দীপের নিজ বাড়িতে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের নেতা নজরুল ইসলাম, মেহেদী হাসান রবিন, উপজেলা আওয়ামী লীগের নেতা আব্দুর রউফ, আব্দুল মতিন, মোগরাপাড়া ইউনিয়নের রোমান বাদশাহ, সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন, ইউপি সদস্য আবু তাহের, আব্দুল হক, মুজিবুর রহমান, আবুসালেহ মুছা, সাবেক ইউপি সদস্য মানিক মিয়া, জহির আহমেদ,সাবেক মহিলা ইউপি সদস্য সাবিনা আক্তার।
এছাড়া আরো উপস্থিত ছিলেন সোনারগাঁও সরকারী কলেজের সাবেক ভিপি সাইফুল ইসলাম বাবু, যুবলীগ নেতা শাহজালাল, আলী হোসেন, রাসেল মিয়া, আমজাদ, সেলিম মিয়া, যুবলীগ নেতা শাহজালাল, আলী হোসেন,মো: রাসেল, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের উপপ্রচার সম্পাদক মো. রিদুয়ান ইসলাম, উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি নাহিদুল ইসলাম খোকন, পৌরসভা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি আরাফাত ইসলাম সিয়াম, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিফাত, পিরোজপুর ইউনিয়ন শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মো: সেলিম, ছাত্রলীগ নেতা মো: হাবীবুর রহমান হাবীব, কবির প্রধান, রাকিব ভূইয়া, মো. শান্ত, শাফিন আহমেদ সোহাগ, আরমান প্রধান, মো: রাসেদ, আওয়ামী যুব মহিলা লীগ যুগ্ম আহবায়ক মৌসুমি আহমেদসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

