বিআইইএ নারায়নগঞ্জ ও মুন্সিগঞ্জ শিল্প জোনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - News Of Sonargaon

শিরোনাম

Sunday, April 16, 2023

বিআইইএ নারায়নগঞ্জ ও মুন্সিগঞ্জ শিল্প জোনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি, নারায়ণগঞ্জ: 

বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন (বিআইইএ) নারায়নগঞ্জ মুন্সিগঞ্জ শিল্প জোনের উদ্যোগে নারায়ণগঞ্জে একটি রেস্তোরাঁয় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন 

শনিবার (১৫ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জের চাষাড়ায় ব্লু পিয়ারস রেস্টুরেন্টে আয়োজক কমিটির আহবায়ক প্রকৌশলী আল আমিন আহমেদের সভাপতিত্বে ও সদস্য সচিব সাঈদ আনোয়ারের  সঞ্চালনায় ইফতার মাহফিলে বিআইইএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মো: নাহিদ হাসান মিয়াদ, সহ সমাজ সেবা, ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক প্রকৌশলী জাকারিয়া আল মাসুদ উপস্থিত ছিলেন।


ইফতার পূর্ব দোয়া মাহফিলে উপস্থিত থেকে ইফতার ও দোয়ায় অংশগ্রহণ করেন, নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শিল্প জোনের সমন্বয়ক বৃন্দ আর্কিটেক্ট পলাস সাহা, প্রকৌশলী মো: মহসিন হোসেন, খাদিমুল ইসলাম রানা, প্রকৌশলী রায়হান মিয়া, প্রকৌশলী যুবায়ের তানজিল।


অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রকৌশলী আলমগীর হেসেন খান, তানিম, মহসিন, মোজাম্মেল সহা জেলার আওতাধীন বিভিন্ন শিল্প ইউনিটের সাবেক আহবায়ক ও সদস্য সচিবগন সহ সাধারণ সদস্যবৃন্দ ।