সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
সোনারগাঁয়ে
বেড়াতে এসে সরকারি তিতুমীর কলেজের ২৫ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার মামলায় গ্রেপ্তার
৩ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেন
![]() |
| বিজ্ঞাপন |
এরা হলেন- আসাদ (৩২), রুবেল বিশ্বাস (২৮) ও রাব্বি (২৫)। সোমবার (১৩ মার্চ) নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত সাহারা বিথীর আদালত এ আদেশ দেন। এর সত্যতা নিশ্চিত করেছেন আদালত পুলিশের এএসআই মোছা. হাজেরা। তিনি বলেন, ‘প্রত্যেককে ১ হাজার টাকা বন্ডে জামিন দেওয়া হয়েছে।
আসামীদের
পক্ষে জামিন শুনানী করেন অ্যাডভোকেট আব্দুল হানিফ।’ আদালত সূত্রে জানা যায়, সোনারগাঁয়ের
পানাম নগরীতে শনিবার (১১ মার্চ) বেড়াতে আসেন তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের
অনার্স প্রথম বর্ষের ৯০ শিক্ষার্থী। সন্ধ্যায় ফেরার পথে মেয়ে শিক্ষার্থীরা আমিনপুর
মাঠে স্থানীয় দুর্বৃত্তদের ইভটিজিংয়ের শিকার হন। পরে ছেলে শিক্ষার্থীরা প্রতিবাদ করায়
১০-১৫ জনের একটি দল লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে হামলা চালায়। এ সময় বাস ভাঙচুরসহ শিক্ষার্থীদের
পিটিয়ে আহত করে তারা। আহতদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ
হাসপাতালে পাঠানো হয়েছে।
এ
ঘটনায় ওইদিন রাতেই তিতুমীর কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র
মো. ইসহাক মিয়া বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এ মামলায় তিনজনের নামসহ দেড়শ জনকে আসামি
করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে সোমবার তাদেরকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে।

