রূপগঞ্জের যুবকের মরদেহ সোনারগাঁওয়ে উদ্ধার - News Of Sonargaon

শিরোনাম

Tuesday, March 14, 2023

রূপগঞ্জের যুবকের মরদেহ সোনারগাঁওয়ে উদ্ধার

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের ১ নং গংগাপুর বাজারে পশ্চিমপাশের একটি পরিত্যক্ত জায়গা থেকে রুবেল (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

বিজ্ঞাপন
নিহত রুবেল নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মোগরাকুল এলাকার হাতেম আলীর ছেলে। নিহত যুবক রুবেলের মৃতদেহটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম সুমন জানান, গতকাল মঙ্গলবার সকালে উপজেলার সাদিপুর ইউনিয়নের ১ নং গংগাপুর বাজারে পশ্চিমপাশের পরিত্যক্ত একটি জায়গায় রুবেলের মৃতদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে পাঠায়। তবে মৃত্যুর কারণ জানাতে পারেনি পুলিশ।


তিনি আরো জানান, নিহত যুবক রুবেল রূপগঞ্জ এলাকায় সে একটি কারখানায় কাজ করতেন।