অনলাইন জুয়া খেলার প্রচারণাকে কেন্দ্র করে ১জনকে কুপিয়ে জখম - News Of Sonargaon

শিরোনাম

Sunday, March 12, 2023

অনলাইন জুয়া খেলার প্রচারণাকে কেন্দ্র করে ১জনকে কুপিয়ে জখম

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ের জামপুরে অনলাইন জুয়া খেলার এজেন্টশীপ আনার ভুয়া খবর প্রচারণা কে কেন্দ্র করে স্থানীয় জুয়াড়িরা একজনকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।

বিজ্ঞাপন ২০২৩

শনিবার (১১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলার জামপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মহজমপুর বাজারের একটি দোকানে এ ঘটনা ঘটে। এই ঘটনায় আহত মাজহারুলের বড় ভাই মাহবুব বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ করেন। 


দোকানে থাকা প্রত্যক্ষদর্শী অভিযোগকারী মাহবুব বলেন, 'একই এলাকার কাজী শাখাওয়াতের ছেলে কাজী তানভীর ও আমার ভাই মাজহারুলের মধ্যে অনলাইন জুয়া খেলার এজেন্ট হওয়ার খবর কে প্রচার করেছে এ নিয়ে তর্কের একপর্যায়ে দুজনেই বিবাদে জড়িয়ে পরে। একপর্যায়ে কাজী তানভীর পূর্ব পরিকল্পিত ভাবে তার সাথে থাকা ধারালো সুইজ গিয়ার দিয়ে আমার ভাই মাজহারুলের পিঠে, মাথায় ও কাঁধে গুরুতর রক্তাক্ত জখম করে। সাথে সাথে আমি ও উপস্থিত লোকজন গিয়ে আমার ভাইকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।'


 তিনি আরো বলেন, এসময় আমার ভাইয়ের সাথে থাকা নগদ ৫,৫০০/-টাকা, ব্যবহৃত একটি ভিভো মোবাইল সেটটি তানভীর নিয়ে যায়।



সোনারগাঁও থানা পুলিশ পরিদর্শক (ভারপ্রাপ্ত)  মাহবুব আলম জানান, এই ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। খুব শীঘ্রই তদন্ত পূর্বক দোষীদের কে আইনের আওতায় আনা হবে।