জন্ম নিবন্ধন কার্যক্রম দেখতে বিদেশী পর্যবেক্ষক দল সোনারগাঁওয়ে - News Of Sonargaon

শিরোনাম

Saturday, February 25, 2023

জন্ম নিবন্ধন কার্যক্রম দেখতে বিদেশী পর্যবেক্ষক দল সোনারগাঁওয়ে

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম পরিচালনা এবং নিবন্ধন প্রক্রিয়ার কার্যক্রম পর্যবেক্ষণ করতে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রকল্পের বিদেশী পর্যবেক্ষক দল সোনারগাঁওয়ে এসেছে।

বিজ্ঞাপন

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ ঘটিকায় উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদে জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রকল্পের কান্ট্রি কো-অরডিনেটর মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রকল্পের জেনেভার নাগরিক টেকনিক্যাল ডাইরেক্টর মার্টিন ব্রাটচি ও তার দল পরিদর্শনে আসলে পিরোজপুর ইউনিয়ন চেয়ারম্যান ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম তাদের কে ফুল দিয়ে বরণ করে নেন।  

 

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রকল্পের বিদেশী পর্যবেক্ষক দল সোনারগাঁওয়ে পরিদর্শন উপলক্ষ্যে ইউনিয়ন পরিষদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজওয়ান-উল-ইসলাম।

 

সভায় পিরোজপুর ইউপি সচিব মফিজুর রহমান জন্ম ও মৃত্যু নিবন্ধনের বার্থ প্রসেস ম্যাপ সর্ম্পকে বিস্তারিত উপস্হাপন করলে জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রকল্পের টেকনিক্যাল ডাইরেক্টর মার্টিন ব্রাটচি ও তার দল সন্তোষ প্রকাশ করেন এবং FWA HA গন প্রতিমাসে যে EDD সহ গর্ভবতীদের তালিকা সরবরাহ করে সেটা যাতে সঠিক ভাবে এবং সঠিক সময়ে তথ্য প্রদান করে সে বিষয়ে নির্দেশনা প্রদান করেন।


এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সাবরিনা হক, সোনারগাঁ থানার ওসি (তদন্ত) মাহফুজুর রহমান, ইউপি সচিব ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের সদস্যগন।