সোনারগাঁওয়ের কাচঁপুরে একই পরিবারের ২ ভাইকে কুপিয়ে হত্যা, আহত ১ - News Of Sonargaon

শিরোনাম

Sunday, February 26, 2023

সোনারগাঁওয়ের কাচঁপুরে একই পরিবারের ২ ভাইকে কুপিয়ে হত্যা, আহত ১

নিহত আসলাম ও রনির মা ও বোনদের আহাজারি 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে একই পরিবারের আপন ২ ভাইকে কুপিয়ে হত্যা ও অপর ভাইকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে।


রবিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৩ ঘটিকায় উপজেলার কাঁচপুরের নয়াবাড়ি এলাকার পাঁচপাড়ায় সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে আপন চাচাতো ভাইদের সাথে পূর্ব শত্রুতার জের ধরে মৃত ছানু মিয়ার ছেলে একই পরিবারের বড় ভাই আসলাম মিয়া (৪৮), মেঝো ভাই রফিকুল ইসলাম (৩৫) ও রনি (২৭) কে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালালে এই হত্যাকান্ড ঘটে বলে জানা গেছে।



প্রত্যক্ষদর্শী স্থানীয় এলাকা বাসিন্দা আফজাল খান্না জানান, জমির উপর দিয়ে সীমানা প্রাচীর নির্মাণে কাঁচপুরের পাঁচপাড়া এলাকার ডেকোরেটর ব্যবসায়ী আসলাম মিয়া তারই আপন চাচাতো ভাই মহিউদ্দিনের ছেলে মোস্তফা (৩৮), মামুন (২৯) ও মফিজুল ইসলাম (২৩) কে বাঁধা দিলে তারা প্রথমে আসলাম কে হামলা করলে আসলামের মেঝো ভাই রফিকুল ইসলাম (৩৫) ও রনি (২৭) তাকে বাঁচাতে গেলে তাদেরকে ও কুপিয়ে মারাত্মক আহত করা হয়। এলাকাবাসী উদ্ধার করে তাদের কে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে মদনপুর আল বারাকা হাসপাতালে নিলে আসলাম ও রনিকে চিকিৎসক মৃত ঘোষণা করে। মারাত্মক ভাবে আহত অবস্থায় মেঝো ভাই রফিকুল কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। 


গুরুতর আহত রফিকুল ইসলামের স্ত্রী সাদিয়া আক্তার বলেন, আমার ভাশুর আসলাম সানি ও দেবর শফিকুল ইসলাম রনি কুপানোর পর ঘটনাস্থলেই মারা গেছে। আমার স্বামী রফিকুল ইসলামের অবস্থা আশংকাজনক। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন চলছে।



নিহত আসলাম সানির স্ত্রী সোনিয়া আক্তার বলেন, আমার চাচাতো ভাশুর মোস্তফা ও তার পরিবারের অন্যান্য সবাই মিলে পরিকল্পনা করে হামলা চালিয়ে আমার স্বামী ও দেবর কে খুন করেছে। 


 

এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলার এসপি (অপরাধ) চাউলাউ মারমা বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপন চাচাতো ভাইয়ের উপর হামলা ২ ভাই নিহত হয়েছেন। আরেকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযুক্ত সবাই পলাতক আছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।