সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীতে নৌকা উপহার দিলো স্বেচ্ছাসেবীরা - News Of Sonargaon

শিরোনাম

Friday, February 24, 2023

সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীতে নৌকা উপহার দিলো স্বেচ্ছাসেবীরা

স্টাফ রিপোর্টার: 

"স্বেচ্ছায় করি রক্তদান, হাসবে রোগী বাঁচবে প্রাণ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেঘনা উপজেলার নলচরে পালিত হলো "স্বেচ্ছায় রক্তদান সংস্থা" নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী।

বিজ্ঞাপন ২০২৩

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মেঘনা উপজেলার নলচরে স্বেচ্ছায় রক্তদান সংস্থার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নিজস্ব অফিসে বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চালিভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির।


প্রধান অতিথির বক্তব্যে তিনি স্বেচ্ছাসেবী কাজে এলাকার সকল শ্রেণীর মানুষকে এগিয়ে আসার আহবান জানান।

স্বেচ্ছায় রক্তদান সংস্থার প্রতিষ্ঠাতা আবু সাঈদ জানান, প্রতিষ্ঠার পর থেকে গত এক বছরে চরাঞ্চলের সাধারণ মানুষের মধ্যে ৪টি ক্যাম্পেইনের মাধ্যমে মোট ২২০০ ফ্রী ব্লাড গ্রুপিং করিয়ে স্বেচ্ছাসেবী হিসেবে বিনামূল্যে অসহায় রোগীদের কে ১৫০০ ব্যাগ রক্ত প্রদানসহ ১০০ পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন।


তিনি আরো বলেন, স্বেচ্ছায় রক্তদান সংস্থার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের ৫০টি পরিবারকে উপহার সামগ্রী বিতরণ, ১জন অসহায় ভাইয়ের চিকিৎসার দায়িত্ব গ্রহণ এবং ১ জন অসহায় ভাইয়ের জিবিকা নির্বাহের জন্য নৌকা উপহার দেওয়া হয়েছে।


প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়। উপস্থিত নবনির্বাচিত কমিটির সকল সদস্য এলাকার সাধারণ মানুষের জন্য একবেলা উন্নত খাবারের পরিবেশন করেন।


এসময় উপস্থিত ছিলেন সংগঠনের নবনির্মিত সভাপতি হাফেজ আতাউর রহমান, সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেন, সহ-সভাপতি হাফেজ সাব্বির আহমেদ, সাধারণ সম্পাদক আশরাফুল আলম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।