সোনারগাঁওয়ে বস্তা ভর্তি অজ্ঞাত লাশের পরিচয় পাওয়া গেছে - News Of Sonargaon

শিরোনাম

Monday, February 13, 2023

সোনারগাঁওয়ে বস্তা ভর্তি অজ্ঞাত লাশের পরিচয় পাওয়া গেছে

সোনারগাঁওয়ে বস্তায় ভর্তি অবস্থায় বাস চালকের লাশ উদ্ধার

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের এশিয়ার হাইওয়ের সংযোগ বেইলর রাস্তার পাশ থেকে বস্তায় ভর্তি মো. মোস্তফা নামে এক বাস চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

নিহত মো. মোস্তফা ফেনী জেলার দাগনভূঁয়া থানার নয়নপুর গ্রামের মো. কোরবান আলীর ছেলে। সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. আহসান উল্লাহ জানান,  সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের বেইলর এলাকার এশিয়ান হাইওয়ের সংযোগ রাস্তার পাশে বস্তা ভর্তি একটি লাশটি দেখতে পায় এলাকাবাসী। পরে এলাকাবাসীর খবর পেয়ে তার নেতৃত্বে পুলিশ প্রথমে অজ্ঞাত হিসেবে লাশটি উদ্ধার করেন। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে নিহত মো. মোস্তাফার লাশের পরিচয় সনাক্ত করার পর নিহতের পরিবারকে খবর দেয় পুলিশ।

 

তিনি আরো জানান, পুলিশের ধারণা গত ৪-৫ দিনে আগে দুর্বৃত্তরা বাস চালক মো. মোস্তফাকে হত্যা করে লাশটি বস্তায় ভর্তি করে বেইলর রাস্তার পাশে ডোবায় ফেলে যায়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।