সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুস সাত্তারের শ্বশুরের ইন্তেকালে শোক প্রকাশ - News Of Sonargaon

শিরোনাম

Tuesday, February 14, 2023

সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুস সাত্তারের শ্বশুরের ইন্তেকালে শোক প্রকাশ

সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুস সাত্তারের শ্বশুরের ইন্তেকালে শোক প্রকাশ
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সভাপতি, দৈনিক ভোরের কাগজ ও মানবকন্ঠের সোনারগাঁ প্রতিনিধি আব্দুস সাত্তার প্রধানের শ্বশুর হাজী জালাল উদ্দিন ইন্তেকাল করেছেন। ইন্না নিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮ ঘটিকায় বার্ধক্যজনিত কারনে দীর্ঘদিন বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। মরহুম হাজী জালাল উদ্দিনের ছেলে আব্দুল গাফফার জানান, আগামীকাল সকাল ৮ টায় জানাজা শেষে আষাঢ়িয়ার চর কবরস্থানে তার লাশ দাফন করা হবে।

 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর। তিনি পাঁচ ছেলে ও তিন কন্যাসন্তান রেখে গেছেন। হাজী জালাল উদ্দিনের মৃত্যুতে নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি লিয়াকত হোসেন খোকা, সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. সামসুল ইসলাম ভুঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, সাবেক জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু ও সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সদস্যরা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।