অপহৃত সোনারগাঁওয়ের মাহিমাকে পাংশা থেকে উদ্ধার, গ্রেফতার ২ - News Of Sonargaon

শিরোনাম

Saturday, February 11, 2023

অপহৃত সোনারগাঁওয়ের মাহিমাকে পাংশা থেকে উদ্ধার, গ্রেফতার ২

অপহৃত সোনারগাঁওয়ের মাহিমাকে পাংশা থেকে উদ্ধার, গ্রেফতার ২

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ হিরাঝিল এলাকা থেকে সোনারগাঁ উপজেলার দৌলরদী গ্রামের মাহিমা (১৩) নামে অপহৃত এক কিশোরীকে উদ্ধার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

বিজ্ঞাপন

সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইয়াউর রহমান জানান, শুক্রবার দিনব্যাপী এক বিশেষ অভিযান পরিচালনা করে রাজবাড়ী জেলার পাংশা থানার চরআফরা এলাকা থেকে সোনারগাঁওয়ের মাহিমা (১৩) নামের কিশোরীকে উদ্ধার করা হয়। এ সময় সোহান (৫৫) ও রাসেল(৩৬) নামে দুই অপহরণকারীকে গ্রেফতার করা হয়।

 

অপহরণকারী সোহান রাজবাড়ী জেলার পাংশা থানার চরআফরা গ্রামের সুজন মানিকের ছেলে এবং রাসেল একই গ্রামের রওশন আলী মন্ডলের ছেলে। উল্লেখ্য যে, মাহিমাকে গত ৮ জানুয়ারি সিদ্ধিরগঞ্জ থানার হিরাঝিল এলাকা থেকে তাকে অপহরণ করে আসামিরা।