সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নেতাকর্মী,
ভক্ত, সমর্থক, বন্ধু ও সোনারগাঁও বাসীকে ২০২৩ ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেন
বাংলাদেশ আওয়ামীলীগের সোনারগাঁ উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি
চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
শনিবার ২০২২ সালের শেষ দিনে এক বিবৃতিতে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম নতুন বছরে সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন।
তিনি
বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে পদ্মা সেতু
ও মেট্রোরেলসহ নানা মেগা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, পরিবেশ, কৃষি, ব্যবসায়, বাণিজ্য, অর্থনীতিসহ
সর্বক্ষেত্রে বিস্ময়কর উন্নয়ন ও অগ্রগতি অর্জন করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমানের স্বপ্নের সমৃদ্ধ ও উন্নত সোনার বাংলা প্রতিষ্ঠার পথে দেশ
অপ্রতিরোধ্য ও দুর্বার গতিতে এগিয়ে চলেছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের গুরুত্ববহ
সূচক আজ দৃশ্যমান। সাফল্য, উন্নয়ন ও অগ্রগতির এই ধারা নতুন বছরেও অব্যাহত থাকবে বলে
তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ইঞ্জিনিয়ার
মাসুম আরো বলেন, কোভিড-১৯ ও চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে উদ্ভূত
বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করে এবং সকল প্রতিবন্ধকতা কাটিয়ে উঠে ২০২৩
হবে একটি সম্ভাবনাময় বছর।

