সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
শিল্পাচার্য জয়নুল আবেদীনের ১০৮তম
জন্মদিন উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও
কারুশিল্প ফাউন্ডেশনে শনিবার (৩১শে ডিসেম্বর) দুপুরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক এস.এম রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপ-পরিচালক রবিউল ইসলাম, ডিসপ্লে অফিসার একেএম আজাদ সরকার, গাইড লেকচারার মুজাম্মেল হক মাসুদ, সিকিউরিটি অফিসার মোঃ সাখওয়াত হোসেন প্রমূখ।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা
প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে
বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরআগে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন
চত্বরে নির্মিত শিল্পাচার্য জয়নুল আবেদীনের আবক্ষ ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা
নিবেদন করা হয়।
