সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ - News Of Sonargaon

শিরোনাম

Wednesday, December 28, 2022

সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

 

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা বাস ষ্ট্যান্ড এলাকার রাস্তার দুই পাশে অবস্থিত প্রায় পাঁচ শতাধিক অবৈধ স্থপনা উচ্ছেদ করা হয়েছে। 

বুধবার দুপুরে নারায়ণগঞ্জ সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী এ কে এম মনির হোসেনের উপস্থিতিতে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান-উল-ইসলাম ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ইব্রাহিমের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

 

এ সময় নারায়ণগঞ্জ সড়ক বিভাগ ভিটিকান্দির কর্মকর্তা ও সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার এসআই মো. ইমরান হোসেনসহ একদল পুলিশ তাদের সহায়তা করেন।