সোনারগাবাসীকে ইংরেজি ২০২৩ নববর্ষের শুভেচ্ছা জানালেন আবু সাঈদ - News Of Sonargaon

শিরোনাম

Saturday, December 31, 2022

সোনারগাবাসীকে ইংরেজি ২০২৩ নববর্ষের শুভেচ্ছা জানালেন আবু সাঈদ

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

খ্রিষ্টীয় নতুন বছর ২০২৩ উপলক্ষে দেশবাসী এবং প্রবাসী বাঙালিসহ বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ।

খ্রিষ্টীয় নতুন বছর উপলক্ষে শনিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় দেয়া এক বিবৃতিতে সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ এ শুভেচ্ছা জানান।



তিনি বলেন, খ্রিষ্টীয় নববর্ষ নতুন আশা ও সম্ভাবনা জাগিয়ে শতবর্ষী দেশ ও জাতির উন্নয়নের অগ্রযাত্রায় বিশেষ করে উন্নত দেশে উপনীত হওয়ার অর্জন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিগত সময়ের ধারাবাহিকতায় অনন্য অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তরুণ এই যুবলীগ নেতা।