সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের
কাঠারাবো দক্ষিনপাড়া গ্রামে ১০০ বছরের পুরোনো পারিবারিক কবরস্থানে জোরপূর্বক বালু
ভরাট করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে একই এলাকার মৃত মোঃ শাহজাহানের ছেলে ভূমিদস্যু
আমির হোসেনের বিরুদ্ধে। এলাকাবাসীর
অভিযোগ বিগত প্রায় ১০০ বছরের পুরোনো কবরস্থানটিতে বালু ফেলে জোরপূর্বক দখল করার
চেষ্টা করছে ভূমিদস্যু ও সন্ত্রাসী আমির হোসেন।
সোমবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার জামপুর কাঠারাবো
দক্ষিনপাড়া গ্রামে এলাকাবাসীর যৌথ উদ্যোগে শত বছরের পুরোনো কবরস্থানের জমিতে বালু
ভরাট করে উঠানো ঘরটি ভেঙ্গে দেয়া হয়। এলাকাবাসী জানান, আমির হোসেন এলাকার সাধারণ
মানুষের জমির অংশ কেনাবেচা করে আমাদের এলাকায় অরাজকতার সৃষ্টি করে রেখেছে। বাহিরের
ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে ঘর উঠালেও আমরা এলাকাবাসী সবাই মিলে সে ঘর ভেঙে দিয়েছি। এছাড়াও
তার বিরুদ্ধে মাদক ও নারী কেলেঙ্কারির বিষয়েও অনেক অভিযোগ রয়েছে। এর আগেও বিভিন্ন
পত্র-পত্রিকায় তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে।
জমির মালিক ও অভিযোগকারী একই এলাকার মোঃ মাহিল
উদ্দিনের ছেলে কবির হোসেন বলেন, এই
কবরস্থানের যায়গাটি আমাদের পৈতৃক সম্পত্তি। আমরা কবরস্থানের নামে এই যায়গাটি
ওয়াফ্ফা করে দিয়েছি। কিন্তু বহিরাগত সন্ত্রাসীদের সাথে নিয়ে ভূমিদস্যু ও সন্ত্রাসী
আমির হোসেন যায়গাটিতে জোরপূর্বক বালু ভরাট করে দখলের পায়তারা করছে। এখানে শতশত মৃত
মানুষকে কবর দেয়া হয়েছে। কবরস্থানটি যেন টিকে থাকে আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা
করছি। সরেজমিনে
গেলে জায়গার আরেক অংশীদার আব্দুল বাসেদ বলেন,
জামপুর আঠালিয়া মৌজায় সিএস, ১১৪, এসএ, ১১৪, আরএস ১৫২ দাগে ৩ শতাংশ যায়গা
আমরা কবরস্থানের নামে ওয়াফ্ফা করে দিয়েছি। যায়গার পরিমাণ কম দিধায় আমরা কবরস্থানের
নামে আমাদের সম্পত্তি থেকে আরো এক শতাংশ যায়গা লিখে দেয়ার চিন্তা করছি। এদিকে
শাহজাহানের ছেলে আমির হোসেন তার ভাড়াটিয়া সন্ত্রাসীদের দিয়ে কবরস্থানের যায়গায় ঘর
উঠাতে চাইছে। ভুক্তভোগী কবির হোসেন বলেন আমরা কবরস্থানের জায়গা ওয়াফ্ফা করে দিয়ে
দিয়েছি। আপনারা তদন্ত করে সুষ্ঠু বিচার করবেন।
এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম সুমন জানান, বিষয়টি নিয়ে একটি অভিযোগ পেয়েছি। দু'পক্ষকে ডেকে এনে তদন্ত সাপেক্ষে মিমাংসার ব্যবস্থা করবো। অভিযোগ পেয়েছি। দু'পক্ষকে ডেকে এনে তদন্ত সাপেক্ষে মিমাংসার ব্যবস্থা করবো।

