কেন্দ্রীয় কর্মসূচিতে সক্রিয় সোনারগাঁ উপজেলা ছাত্রদল - News Of Sonargaon

শিরোনাম

Monday, December 26, 2022

কেন্দ্রীয় কর্মসূচিতে সক্রিয় সোনারগাঁ উপজেলা ছাত্রদল

কেন্দ্রীয় কর্মসূচিতে সক্রিয় সোনারগাঁ উপজেলা ছাত্রদল

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

জাতি দুঃসময়পার করছে দাবি করে জনগণের বাংলাদেশ জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রাখছে সোনারগাঁ বিএনপির অঙ্গসংগঠন সোনারগাঁ উপজেলা ছাত্রদল।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি, দ্রব্য মূল্যের উর্ধগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল, ঢাকায় ডিসেম্বরের ১০ তারিখে বিএনপির মহাসমাবেশসহ সর্বশেষ বিএনপির সারাদেশ ব্যাপী আহ্বান করা গণমিছিলেও ব্যাপক নেতাকর্মীসহ সক্রিয় অংশ গ্রহণ করে সোনারগাঁ উপজেলা ছাত্রদল।

 

সোনারগাঁ উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক আরিফুল ইসলাম রাজ বলেন, বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের কেন্দ্র ঘোষিত প্রতিটা কর্মসূচিতে সোনারগাঁও উপজেলা ছাত্রদল সক্রিয়ভাবে ভূমিকা পালন করছে। সেই সাথে বাংলাদেশের মানুষের অধিকার আদায়, সুষ্ঠু নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, নিত্য পণ্য ও অন্যান্য দ্রব্যাদি মূল্যবৃদ্ধির প্রতিবাদসহ ১০ দফার দাবি আদায়, রাষ্ট্র মেরামত ২৭ দফা আদায় না হওয়া পর্যন্ত সোনারগাঁ উপজেলা ছাত্রদল মাঠে থাকবে।

 

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সজিব বলেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলিপ্ত ঘোষণার পর থেকে সোনারগাঁ উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা নেতৃত্ব নিতে আগ্রহী নেতাদের সক্রিয়তা চোখে পরার মতো। কেন্দ্র ঘোষিত সব ধরনের কর্মসূচিতে উপজেলার ছাত্রনেতাদের অংশগ্রহণে কেন্দ্রীয় নেতাসহ আমরা সন্তুষ্ট।

 

তিনি আরো বলেন, ২০২৩ সালটি বিএনপির জন্য চ্যালেঞ্জিং। এই বছরের আন্দোলন সংগ্রামে সোনারগাঁ উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক আরিফুল ইসলাম রাজ, যুগ্ন আহ্বায়ক ফরহাদ আহমেদ তুহিন, সদস্য আবু তাহের রিফাত, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক ফাহিম সাউথ, নোয়াগাঁ ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়ামিন রহমান শিশির, সোনারগাঁও পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব সাজ্জাদ হোসেন তানজিলদের আরো শক্তিশালী ভূমিকা প্রত্যাশা করছি।