সোনারগাঁওয়ের কাঁচপুরে অটোরিকশা-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৫ - News Of Sonargaon

শিরোনাম

Sunday, October 9, 2022

সোনারগাঁওয়ের কাঁচপুরে অটোরিকশা-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৫

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

নারায়ণগঞ্জের কাঁচপুরে মাইক্রোবাস ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালকসহ ৫ জন নিহত হয়েছেন। এছাড়া আরো কয়েকজন আহত হয়েছে বলে জানায় পুলিশ।

রবিবার (৯ অক্টোবর) কাঁচপুর ব্রিজের পশ্চিম পাশের ঢালে সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 


নিহত ও আহতরা হলেন, সোনারগাঁও উপজেলার কাঁচপুর এলাকার শামসুদ্দিন খন্দকারের ছেলে নুর উদ্দীন (৪৫), অটোরিকশা চালক হানিফ, যাত্রী মামুন (৩০) ও অজ্ঞাতপরিচয়ের দুইজন।


কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, সকাল ৯ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজের ঢাকামুখী লেনে একটি অটোরিকশা উল্টোপথে যাচ্ছিল। এ সময় ঢাকামুখী একটি হাইস মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। অটোরিকশার এক যাত্রী মদনপুরের আল-বারাকা হাসপাতালে মারা যান। আহত ছয়-সাতজনকে সিদ্ধিরগঞ্জের প্রো-অ্যাকটিভ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।