মোগরাপাড়ার ফুলবাড়িয়ায় জামানের নেতৃত্বে হামলায় একই পরিবারের আহত ৪ - News Of Sonargaon

শিরোনাম

Sunday, October 9, 2022

মোগরাপাড়ার ফুলবাড়িয়ায় জামানের নেতৃত্বে হামলায় একই পরিবারের আহত ৪

সোনারগাঁও(নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে পূর্ব শত্রুতার জেরে আসাদুজ্জামান মাসুম নামে এক ব্যবসায়ীর পরিবারের উপর জামান বাহিনীর সন্ত্রাসী হামলা চালিয়ে ৪জন কে আহত করার অভিযোগ পাওয়া গেছে। 

শানিবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ফুলবাড়ীয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। এতে আহত হয়েছেন ব্যবসায়ী আসাদুজ্জামান মাসুম (৫২), মাসুমের স্ত্রী মমতাজ (৩৫) মাসুমের ছোট ভাই মো: জুয়েল (৪৪) এবং ছোট বোন মাসুমা (৩৭)। 


এঘটনায় ব্যবসায়ী মাসুমের স্ত্রী মমতাজ বেগম বাদী হয়ে একই এলাকার মৃত সামসুদ্দিনের ছেলে মো: জামান ও তার ছেলে মো: সোয়াদ, অপর ছেলে মো: শাওন, জামানের স্ত্রী মোসা: জিয়াসমিন বেগমসহ আরো অজ্ঞাত ৬-৭ জনকে আসামী করে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।


অভিযোগে তিনি বলেন, পূর্ব শত্রুতার জের ধরে জামান তার ছেলে ও স্ত্রীর নেতৃত্বে অজ্ঞাত নামা বহিরাগত সন্ত্রাসীরা বিবাদীরা আমার বাড়ীতে এসে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতারী ভাবে মারপিট করিয়া আমাকে, আমার স্বামীসহ আমার পরিবারের অন্যান্য সদস্যদের কে গুরুতর আহত করে। এসময় তারা আমার বাড়িতে লুটপাট করে আমার জমানো নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় এলাকাবাসীর মাধ্যমে উদ্ধার হয়ে হাসপাতালে চিকিৎসা নেই। 


সোনারগাঁ থানা পুলিশের ওসি হাফিজুর রহমান জানান, অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।