সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবনির্মিত ৫০ শয্য বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য এমপি লিয়াকত হোসেন খোকা নবনির্মিত স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাবরিনা আক্তার সঞ্চালনায় কমপ্লেক্স ভবনে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন আগত অতিথিরা।
এ সময় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সু-নজরের কারণে স্বাস্থ্য খাতে নানামুখী উন্নয়ন হয়েছে। তার প্রমাণ সোনারগাঁয়ের সাধারণ মানুষকে স্বাস্থ্য সেবা প্রদানের জন্য ৫০ শয্যা বিশিষ্ট ভবনের উদ্বোধন। এজন্য আমি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতি কৃতজ্ঞতা জানাই।
উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, ঢাকা সেবা বিভাগের বিভাগীয় পরিচালক ডাঃ ফরিদ হোসেন মিয়া, লাইন ডিরেক্টর ডা. রিজওয়ানুর রহমান, নারায়ণগঞ্জ জেলার সিভিল সার্জন ডাঃ আবুল ফজল মোহাম্মদ মুশিউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী প্রমুখ।
