সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
বহু কাঙ্ক্ষিত নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলা
আওয়ামীলীগের সম্মেলন দীর্ঘ ২৫ বছর পর পৌরসভার শেখ রাসেল স্টেডিয়ামে অনুষ্ঠিত
হয়েছে। তৃণমূল নেতাকর্মীদের বিপুল আগ্রহ ও উত্তেজনার সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের
সম্মেলনে কয়েকজন নেতার সমর্থকদের উপর হামলা, ব্যানার, ফেস্টুন ছেড়াসহ দমন ও
নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (৩রা সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির ত্রি-বার্ষিক সম্মেলনে দৃবৃর্ত্তদের বিরুদ্ধে আওয়ামীলীগের কেন্দ্রীয় ত্রান ও সমাজ কল্যাণ উপকমিটির সদস্য কৃষিবিদ দীপক কুমার বনিক ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ আবু জাফর চৌধুরী বিরুর সমর্থকদের উপর হামলা, মোবারক হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মোবারক হোসেনের ছেলে এরফান হোসেন দিপের সম্মেলন স্থলে লাগানো ফেস্টুন ব্যানার ছিড়ে ফেলা ও উপজেলা শ্রমিকলীগের আহবায়ক রুবায়েত হোসেন শান্তরকে ধাওয়া করে সম্মেলন থেকে বিতাড়িত করার অভিযোগ উঠেছে।
সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ নেতা আওয়ামীলীগের কেন্দ্রীয়
ত্রান ও সমাজ কল্যাণ উপকমিটির সদস্য কৃষিবিদ দীপক কুমার বনিকের সমর্থক মো. মোহাসিন
বলেন, সম্মেলন উপলক্ষে দাদার নির্দেশে প্রায় দেড় হাজার নেতাকর্মীসহ শেখ রাসেল
স্টেডিয়ামে স্ট্যাজের কাছাকাছি পৌছালে আমাদের নেতাকর্মীদের কে মারধর করা হয়। বনিক
দাদার ছবিসম্বলিত টি-শার্ট দেখে দেখে নেতাকর্মীদের লাঞ্চিত করা হয়েছে। একপর্যায়ে
আমাদেরকে মাঠ ছাড়তে বাধ্য করা হয়েছে। সোনারগাঁওয়ে আমরাও আওয়ামীলীগার তাহলে
আমাদেরকে মারধর ও লাঞ্চিত করা হলো কেন? আহত
২০জন নেতাকর্মীদের উপর এই হামলার দায়ভার কি নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক
নিবেন?
অন্যদিকে নাম প্রকাশ অনিচ্ছুক নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের
যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ আবু জাফর চৌধুরী বিরুর সমর্থকদের মধ্যে অনেকেই বলেন
শুধুমাত্র বিরু ভাইয়ের জনপ্রিয়তা ঠেকাতেই এই হামলা ও প্রতিহিংসার রাজনীতি করা
হচ্ছে। ১০ জন নেতা কর্মী গুরুতর আহত হয়েছেন বলেও জানান তারা।
ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলা নিয়ে এরফান হোসেন দীপ বলেন, উপজেলা
আওয়ামীলীগের সম্মেলন উপলক্ষে সোনারগাঁও পৌরসভার শেখ রাসেল স্টেডিয়ামে সমাবেশের
আয়োজন করে উপজেলা আওয়ামীলীগ। সম্মেলনে উপস্থিত থাকার কথা রয়েছে মন্ত্রী-এমপিসহ
কয়েকজন কেন্দ্রীয় নেতা। সম্মেললন উপলক্ষে বিভিন্ন নেতৃবৃন্দের সাথে এরফান হোসেন
দীপ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রীরর ছবি সম্বলিত পোষ্টার ফেস্টুন
ছাপিয়ে সম্মেলনস্থলের চারপাশে সাটায়ি দেন। গতকাল রাতে কে বা কাহারা এরফান হোসেন
দীপের লাগানো ফেস্টুন ব্যানারগুলো ছিড়ে ফেলেছে। তিনি বলেন, আমার
জনপ্রিয়তায় ইশাঙ্গিত হয়ে রাজনৈতিক প্রতিহিংসা থেকে এ কাজ করেছে। যারা এ তারা
বঙ্গবন্ধুর আর্দশের সৈনিক হতে পারেনা। তারা বঙ্গবন্ধুর নাম বিক্রি করে আওয়ামীলীগের
সুবিধা গ্রহন করে আওয়ামীলীগের বদনাম করেছে। তারা আর যাই হোক তারা কখনো
আওয়ামীলীগের নেতা হতে পারে না।
ধাওয়া করে সোনারগাঁ উপজেলা
আওয়ামীলীগের সম্মেলনে অংশ গ্রহণ করতে না দেয়া প্রসঙ্গে উপজেলা শ্রমিকলীগের আহবায়ক
রুবায়েত হোসেন শান্তর পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য যে, প্রধান অতিথি কৃষি
মন্ত্রী ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক এমপি, বিশেষ অতিথি
বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য এড. কামরুল ইসলাম এমপি, কেন্দ্রীয়
আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, দপ্তর সম্পাদক ও
মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিষ্টার বিপ্লব বড়–য়া,
মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস এমপি, কার্যকরী পরিষদ সদস্য ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়শেন সভাপতি ডা. মোস্তফা
জালাল মহিউদ্দিন, আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ নজিবুল্লা হিরু,
বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. দেলোয়ার হোসেন, কার্যনির্বাহী সংসদ, এড. সানজিদা খানম, শাহাবুদ্দিন ফরাজী, আনোয়ার হোসেন, সৈয়দ আব্দুল আউয়াল শামীম, সাঈদ খোকন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের
সহ-সভাপতি ডাঃ সেলিনা হায়াৎ আইভি, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ
একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ মো. নজরুল
ইসলাম বাবু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোঃ বাদল, নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু এমপি, নারায়ণগঞ্জ
জেলা আওয়ামী লীহের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ আবু জাফর চৌধুরী বিরু , শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এস.এম. জাহাঙ্গীর হোসেন, নারায়ণগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অধ্যক্ষ ডঃ শিরিন বেগমের
বক্তব্য শেষে তাদের উপস্থিতিতে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর
মুক্তিযোদ্ধা আব্দুল হাই আগামী ৩ বছরের জন্য সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সভাপতি,
সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে এড. শামসুল ইসলাম ভূঁইয়া,
ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম ও সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সারের নাম ঘোষনা
করেন।


