সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
দীর্ঘ ২৫ বছর পর অনুষ্ঠেয় সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন সফল করতে পিরোজপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা ইব্রাহীম আহমাদ শাকিলের নেতৃত্বে সোনারগাঁও পৌরসভার শেখ রাসেল স্টেডিয়ামে হাজার হাজার ছাত্রলীগ কর্মীর মিছিল নিয়ে সম্মেলনে যোগদান করে আলোচনায় চলে এসেছেন।
শনিবার ( ৩ সেপ্টেম্বর) সকালে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নির্দেশে যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদের দিক নির্দেশনায় সোনারগাঁও শেখ রাসেল স্টেডিয়ামে ত্রিবার্ষিক সম্মেলনে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ করেন।
পিরোজপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা ইব্রাহীম আহমাদ শাকিল বলেন, আমরা পিরোজপুর ইউনিয়ন ছাত্রলীগকে সংগঠিত করে স্মরণকালের সবচেয়ে বড় ও বিশাল মিছিল নিয়ে সম্মেলনস্থলে উপস্থিত হই। এরপর সম্মেলনের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আমারা কয়েক হাজার ছাত্রলীগ কর্মীরা সারাদিন স্বেচ্ছাসেবীর ভূমিকায় ছিলাম।
তিনি আরো বলেন, আমরা আমাদের প্রিয় লিডার হাজারো ছাত্রলীগের নেতার অভিভাবক ইঞ্জিনিয়ার মাসুম ভাইয়ের নির্দেশে ও সোনারগাঁ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাজপথের সাহসী ও সংগ্রামী নেতা আবু সাঈদ ভাইয়ের সহযোগিতায় আমরা ছাত্রলীগ কর্মীরা সর্বদা প্রস্তুত।।
উল্লেখ্য যে, ১৯৯৭ সালের পর দীর্ঘ ২৫ বছর পর ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে আগামী ৩ বছরের জন্য সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের এড. সামসুল ইসলাম ভূঁইয়াকে সভাপতি, ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে সহ-সভাপতি ও আব্দুল্লাহ আল কায়সারকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে।

