বৈষম্য দূর করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে হবে - আবু সাঈদ - News Of Sonargaon

শিরোনাম

Saturday, July 9, 2022

বৈষম্য দূর করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে হবে - আবু সাঈদ

 

বৈষম্য দূর করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে হবে - আবু সাঈদ

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সোনারগাঁওসহ সারাদেশের মুসলমানদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। আমি বিশ্ব মুসলিমের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি। মুসলমানদের জীবনে এক স্বর্গীয় শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদুল আজহা। ঈদুল আজহার উৎসব মুসলমানদের নিবিড় ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। দেশের বিদ্যমান ক্রান্তিলগ্নে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদের ভাগ করে নিতে আহ্বান জানান সোনারগাঁও উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ।

শুক্রবার (৮ জুলাই) এক বার্তায় বাংলাদেশ আওয়ামীলীগ নারায়ণগঞ্জ জেলার শাখার সদস্য, সোনারগাঁও উপজেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের ভাই আবু সাঈদ আরো জানান, ঈদুল আযহা আমাদের ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা এবং অন্যের প্রতি শ্রদ্ধাবোধ ও ভালোবাসার দীক্ষা দেয়।