সোনারগাঁও
(নারায়ণগঞ্জ) প্রতিনিধি
শনিবার এক বিবৃতিতে সোনারগাঁও
উপজেলা আওয়ামী যুবলীগের নেতা সাজিদ মাহবুব বলেন, পবিত্র ঈদুল আজহা
উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও বাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি।
হযরত ইব্রাহিম (আ:) মহান আল্লাহর উদ্দেশ্যে প্রিয় বস্তুকে উৎসর্গের মাধ্যমে তাঁর
সন্তুষ্টি লাভের যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, তা
বিশ্ববাসীর কাছে চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে থাকবে।
শনিবার (৯ জুলাই) বাংলাদেশ
আওয়ামীলীগ নারায়ণগঞ্জ জেলার শাখার সদস্য, সোনারগাঁও উপজেলা আহ্বায়ক কমিটির যুগ্ম
আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের প্রয়াত
ছোট ভাই জাহিদ হাসান স্মৃতি সংসদের মূখপাত্র মাহবুব আরো বলেন, প্রতিবছর এ উৎসব
পালনের মধ্য দিয়ে স্বচ্ছল মুসলমানগণ কোরবানিকৃত পশুর গোশত আত্মীয়স্বজন ও
গরিব-দু:খীর মধ্যে বিলিয়ে দিয়ে মানুষে-মানুষে সহমর্মিতা ও সাম্যের বন্ধন প্রতিষ্ঠা
করেন। শান্তি সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়
ঈদুল-আজহা।

