সোনারগাঁও বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদলের শিশির - News Of Sonargaon

শিরোনাম

Saturday, July 9, 2022

সোনারগাঁও বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদলের শিশির

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

ঈদুল আযহা উপলক্ষে সোনারগাঁ উপজেলার সর্বস্তরের সবাইকে শুভেচ্ছা ও শুভ কামনা জানিয়েছেন নোয়াগাঁও ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক ইয়ামিন রহমান শিশির।

শনিবার (৯ জুলাই) এক শুভেচ্ছা বিবৃতিতে তিনি গণমাধ্যমকে জানান, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাহী সদস্য সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আজহারুল ইসলাম মান্নান সহ নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সজিবের পক্ষ থেকে সোনারগাঁয়ের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানাচ্ছি ৷


সেই সাথে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সকল ধর্মপ্রাণ মুসলিম ভাইবোনদেরকে আহবান জানাচ্ছি সুন্দর ও আনন্দঘন পরিবেশে ধর্মীয় সম্প্রীতির সাথে পবিত্র দিনটি পালনের জন্য এবং সকলের প্রতি আমার অনুরোধ থাকবে সকলে যেনো কোরবানি শেষে যার যার কোরবানির স্থানকে নিজ দায়িত্বে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখেন। কারন এ দেশ ও সমাজ আমাদের সকলের। আমাদের দেশ ও সমাজ সুন্দর এবং পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের সকলেরই দায়িত্ব।


তিনি আরো জানান, আমরা যেনো সবাই স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায় করি, বিশ্ব মুসলিমের অব্যাহত সুখ,শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে আবারও জানাচ্ছি পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও মোবারকবাদ।