দেশবাসীকে ইঞ্জিনিয়ার মাসুমের ঈদুল আযহার শুভেচ্ছা - News Of Sonargaon

শিরোনাম

Saturday, July 9, 2022

দেশবাসীকে ইঞ্জিনিয়ার মাসুমের ঈদুল আযহার শুভেচ্ছা

দেশবাসীকে ইঞ্জিনিয়ার মাসুমের ঈদুল আযহার শুভেচ্ছা

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সোনারগাঁও তথা দেশবাসীকে বাংলাদেশ আওয়ামীলীগ নারায়ণগঞ্জ জেলার শাখার সদস্য, সোনারগাঁও উপজেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম শুভেচ্ছা জানিয়েছেন।

শুক্রবার (৮ জুলাই) এক বার্তায় সোনারগাঁও উপজেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম সোনারগাঁও তথা দেশ বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ঈদুল আযহা আমাদের ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা এবং অন্যের প্রতি শ্রদ্ধাবোধ ও ভালোবাসার দীক্ষা দেয়।

 

ঈদুল আযহার ত্যাগের মহান আদর্শ ও শিক্ষাকে চিন্তা ও কর্মে প্রতিফলিত করতে হবে। কল্যাণময় সমাজ গঠনে পরম সহিষ্ণুতা, সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তিপূর্ণ সহাবস্থানসহ মানবাধিকার সমুন্নত রাখতে সোনারগাঁও উপজেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক সবার প্রতি আহবান জানিয়ে আরো বলেন, মহান আল্লাহ্ যেন আমাদের পৃথিবীকে প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্টি দুর্যোগ থেকে রক্ষা করেন।