সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সোনারগাঁও
তথা দেশবাসীকে সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন
ক্লাবের প্রেসিডেন্ট দৈনিক ভোরের কাগজ ও মানবকন্ঠ পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি
আব্দুস সাত্তার প্রধান।
শুক্রবার (৮ জুলাই) এক বার্তায় সোনারগাঁও বাসীকে ঈদের শুভেচ্ছা জানান তিনি। কোরবানির পশুর বর্জ্য অপসারণে সচেতন হতে আহবান করে তিনি বলেন, ঈদুল আযহা আমাদের ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা এবং অন্যের প্রতি শ্রদ্ধাবোধ ও ভালোবাসার দীক্ষা দেয়।
ঈদুল আযহার ত্যাগের মহান আদর্শ ও
শিক্ষাকে চিন্তা ও কর্মে প্রতিফলিত করতে হবে। কল্যাণময় সমাজ গঠনে পরম সহিষ্ণুতা, সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তিপূর্ণ সহাবস্থানসহ
মানবাধিকার সমুন্নত রাখতে সবার প্রতি আহবান জানিয়ে আরো
বলেন, মহান আল্লাহ্ যেন আমাদের পৃথিবীকে প্রাকৃতিক ও
মনুষ্যসৃষ্টি দুর্যোগ থেকে রক্ষা করেন।

