সাবেক চেয়ারম্যান ডাক্তার আব্দুর রউফের মৃত্যুতে ইঞ্জিনিয়ার মাসুমের শোক - News Of Sonargaon

শিরোনাম

Tuesday, June 28, 2022

সাবেক চেয়ারম্যান ডাক্তার আব্দুর রউফের মৃত্যুতে ইঞ্জিনিয়ার মাসুমের শোক

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ডাক্তার আব্দুর রউফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য, পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।


মঙ্গলবার ( ২৮ জুন) দিনগত রাত ১০টা ০৫ মিনিটে বৈদ্যেরবাজারের নিজ বাড়িতে ডাক্তার আব্দুর রউফ মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম এক শোক বার্তায় জানান, বৈদ্যেরবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ডাক্তার আব্দুর রউফ সাহেবের মৃত্যুতে সোনারগাঁ উপজেলা ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ গভীর শোকাহত। আমরা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি সেই সাথে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করছি। 


উল্লেখ্য যে, সাবেক চেয়ারম্যান ডাক্তার আব্দুর রউফের জানাজার নামাজের সময়সূচি সম্পর্কে তার পরিবারের পক্ষ থেকে কোন নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।