পিরোজপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে ঢাকা বিভাগীয় উপসচিব - News Of Sonargaon

শিরোনাম

Tuesday, June 28, 2022

পিরোজপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে ঢাকা বিভাগীয় উপসচিব

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

নারায়ণগঞ্জ জেলায় গ্রাহক সেবায় প্রথমস্থান অধিকারী  সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন স্থানীয় সরকারের ঢাকা বিভাগ উপ-পরিচালক (উপসচিব) মোঃ মাঈন উদ্দিন।

মঙ্গলবার (২৮ জুন) দুপুর ২ ঘটিকায় উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার পরিদর্শন করতে ঢাকা বিভাগ স্থানীয় সরকারের উপ পরিচালক (উপসচিব) মোঃ মাঈন উদ্দিন আসলে তাকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করেন অত্র ইউপির চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।


এ সময় উপসচিব) মোঃ মাঈন উদ্দিন ইউনিয়ন পরিষদ ও ডিজিটাল সেন্টার পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এবং ইউনিয়ন পরিষদের বিভিন্ন রেজিষ্টার দেখেন এবং ইউপিতে কর্মকর্তাদের দিক নির্দেশনা দেন। 


এ সময় উপস্থিত ছিলেন অত্র ইউপি সচিব, ইউপি সদস্যগন, সংরক্ষিত মহিলা সদস্যগন।