সোনারগাঁওয়ে বর যাত্রীবাহী ট্রলারে ডাকাতি - News Of Sonargaon

শিরোনাম

Monday, June 27, 2022

সোনারগাঁওয়ে বর যাত্রীবাহী ট্রলারে ডাকাতি

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার মেঘনা নদীতে বর যাত্রীবাহি ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা ট্রলারের সবাইকে পিটিয়ে কুপিয়ে তাদের সাথে থাকা নগদ, টাকা, মোবাইল ও স্বর্ণলাংকাসহ ৩০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। 

সোমবার (২৭ জুন) বিকেল ৫ টা ঘটিকায় উপজেলার মেঘনা শিল্পাঞ্চলের ফ্রেশ সুগার মিলের কাছে নদীতে এ ঘটনা ঘটে। বরবাহী ট্রলারের লোকজন জানান, উপজেলার পিরোজপুর ইউনিয়নের চরগোয়ালদী গ্রামের মোতালেবের ছেলে মালেশিয়া প্রবাসী নুরে আলম গত শুক্রবার মেঘনা থানার আবুল কাসেমের মেয়ে শারমিনকে বিয়ে করে। আজ বরের আত্মীয় স্বজনসহ ৩০-৩৫ জনের একটি দল মেয়ের বাড়ি থেকে আড়াইউল্লাহ খেয়ে বিকেলে আসার পথে উপজেলার মেঘনা প্রতাবেরচর এলাকার ফ্রেশ সুগার মিলের সামনে আসা মাত্র ১০-১৫ জনের একটি ডাকাতদল পিস্তল, চাপাতি ও লোহা নিয়ে বরের ট্রলারে হানা দেয়। এ সময় ডাকাতরা ট্রলারে থাকা লোকজনকে এলোপাতালি মারপিট করতে থাকে।

 

এতে ট্রলারে থাকা নুরে আলম, আব্দুল বাতেন, জুবায়ের, হাফেজ আহম্মদ, আবু ছালে, সাহপরান, সেলিম, বিল্লাল, নাছরিন, নুরজাহান, খোদেজাসহ ২০ জন আহত হয়। পরে ডাকাতরা ট্রলারে থাকা লোকজনের স্বর্ণালংকার, নগদ ১লাখ টাকা, মোবাইলসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল ছিনিয়ে চলে যায়। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

এই সংবাদ লিখার আগ পর্যন্ত এই বিষয়ে সোনারগাঁ থানায় কোন অভিযোগ করা হয়নি।