সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের
সোনারগাঁও উপজেলা পৌরসভা রাইজদিয়া এলাকায় একটি নির্মাণাধীন বাড়ি থেকে অভিনব কায়দায়
তালা ভেঙে ২ টন রড চুরি করে নিয়ে যায় চোরচক্র। গত মঙ্গলবার (২৩জুন) রাত ১টার দিকে এ
চুরির ঘটনা ঘটে।
এ
ব্যাপারে প্রতিবেশী মোতালেব জানায়, রড ভর্তি গাড়ি নিয়ে চোরচক্রটি চলে যাচ্ছে তখন গাড়িটি
ধরতে গেলে আমাকে ধাক্কা মেরে চলে যায়।
এ
ব্যাপারে রডের মালিক সজীব বলেন, আমাদের এলাকায় একাধিক বার রড চুরির ঘটনা ঘটেছে আমার
ধারণা সে চক্রটিই আমাদের নির্মাণাধীন বাড়ির রড চুরি করে নিয়ে গেছে আমি এ ব্যাপারে সুষ্ঠু
তদন্ত চাই। আমার ধারণা আমাদের প্রতিবেশী এই চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে তাই
চোরদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। এ ঘটনায় সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ
দায়ের করা হয়েছে।
সোনারগাঁও
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান জানান, রড চুরির ঘটনা একটি অভিযোগ
পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয় হবে।
