সোনারগাঁওয়ে সোনামণিদের রঙতুলিতে স্বপ্নের পদ্মাসেতু - News Of Sonargaon

শিরোনাম

Thursday, June 23, 2022

সোনারগাঁওয়ে সোনামণিদের রঙতুলিতে স্বপ্নের পদ্মাসেতু

সোনারগাঁওয়ে সোনামণিদের রঙতুলিতে স্বপ্নের পদ্মাসেতু

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে দৈনিক কালেরকন্ঠ পত্রিকার শুভ সংঘের আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় কোমলপ্রাণ শিক্ষার্থীদের আঁকা স্বপ্নের পদ্মাসেতু ফুটে উঠেছে।


বৃহস্পতিবার (২৩ জুন) উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে স্বপ্নের পদ্মাসেতু চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।


চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম শিক্ষার্থীদের উৎসাহ দেন এবং পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান।


এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল,যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের মাসুম বিল্লাহ, আবু হানিফ, যুবলীগ নেতা সাজিদ মাহবুব সহ গণমাধ্যম কর্মী ও ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও গনমান্য ব্যক্তিবর্গ।