সোনারগাঁওয়ে বিআরটিসি বাসের ধাক্কায় অটোচালক নিহত - News Of Sonargaon

শিরোনাম

Monday, February 7, 2022

সোনারগাঁওয়ে বিআরটিসি বাসের ধাক্কায় অটোচালক নিহত

 

সোনারগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় অটোচালক নিহত

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁওয়ের টিপরদী এলাকায় চট্টগ্রামমুখী বাসের ধাক্কায় বিপরীত দিক থেকে আসা অটোচালক নিহত হয়েছেন।

 

সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ২টায় উপজেলার টিপরদীতে মেঘনা ইকোনোমিক জোনের সামনে ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে বিআরটিসি বাসের সাথে বিপরীত পথে আসা অটো রিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই অটোচালক সুভাশ চন্দ্র দাস (৩৯) মারা যান। নিহত সুভাশ চন্দ্র দাস (৩৯) টিপরদী এলাকার ভাড়াটিয়া। তিনি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার দক্ষিণ রামখানা গ্রামের মৃত অগন্তী চন্দ্র দাস ছেলে।

 

কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ জানান, ঘটনাস্থল থেকে সড়ক দুর্ঘটনায় নিহত সুভাশ চন্দ্র দাস (৩৯) এ লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জে মর্গে পাঠানো হয়েছে। পরিত্যক্ত অবস্থায় বিআরটিসি (ঢাকা মেট্রো-ব-১৫-৫৮৮৫) আটক করা হয়েছে।