সোনারগাঁওয়ে বৃদ্ধাশ্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি খোকা - News Of Sonargaon

শিরোনাম

Saturday, February 5, 2022

সোনারগাঁওয়ে বৃদ্ধাশ্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি খোকা

 

সোনারগাঁওয়ে বৃদ্ধাশ্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলায় বিকশিত নারী সংঘেউদ্যোগে সোনারগাঁওয়ে সমাজের সুবিধাবঞ্চিত ও আশ্রয়হীন বৃদ্ধাদের জন্য  বৃদ্ধাশ্রমের  ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

 

শনিবার (৫ ফেব্রুয়ারি ) দুপুর সারে ১২টার দিকে প্রধান অতিথি হিসেবে এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড. মোঃ নূরুল ইসলাম তালুকদার, বিকশিত নারী সংঘর সভাপতি সৈয়দা তাওফিকা শাহেদের সভাপতিত্বে এসময় আরোও উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, চৌধুরী গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (সি.আই.পি) চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী।

 

সোনারগাঁও উপজেলায় বিকশিত নারী সংঘে সভাপতি সৈয়দা তাওফিকা শাহেদ জানান, বৃদ্ধাশ্রমটি সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে নির্মিত হবে। এ প্রকল্পটির প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ৪৫ লাখ টাকাএই প্রকল্প তৈরি হলে প্রায় ৫০ জন এতিম ও অসহায় নারী-পুরুষ এখানে বসবাস করতে পারবে


এসময় আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রচার সম্পাদক মোঃ মাসুদুর রহমান মাসুম, মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হাজী শাহ মোহাম্মদ সোহাগ রনি, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় নেতা আনিসুর রহমান বাবু, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য শিপন ও মজিবুর রহমান ভূইয়া প্রমুখ।