সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব আব্দুল্লাহ আল কায়সারের মমতাময়ী মাতা ও সোনারগাঁও থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম আবুল হাসনাতের সহধর্মীনি মমতাজ বেগমের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা সহ সকলের দোয়া প্রার্থনা করেছেন উপজেলা আওয়ামী লীগ নেতা মো. সোহেল আহমেদ।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে আওয়ামী লীগ নেতা মো. সোহেল আহমেদ এক বার্তায় জানান, সোনারগাঁওয়ের একসময়ের আওয়ামী লীগের অভিভাবক সোনারগাঁও থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম আবুল হাসনাতের সহধর্মীনি মমতাজ বেগম আমাদের মাতৃতুল্য। তিনি আমাদের প্রাণপ্রিয় নেতা আব্দুল্লাহ আল কায়সারের মা। তিনি একজন রত্নগর্ভা। সোনারগাঁয়ের মাটি ও মানুষের নেতা ও তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন সহ তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং সর্বস্তরের সকলের নিকট ওনার জন্য দোয়া কামনা করছি যাতে মহান আল্লাহ তায়ালা ওনাকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন।
রত্নগর্ভা মমতাজ বেগম গত ৪ঠা ফেব্রুয়ারি ২০১৮ ইং তারিখে রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন।