সোনারগাঁওয়ে মধ্যরাতের আগুনে বস্তির ৪১টি ঘর পুড়ে ছাই, নিহত ১ - News Of Sonargaon

শিরোনাম

Thursday, February 10, 2022

সোনারগাঁওয়ে মধ্যরাতের আগুনে বস্তির ৪১টি ঘর পুড়ে ছাই, নিহত ১

সোনারগাঁওয়ে মধ্যরাতের আগুনে বস্তির ৫০টি ঘর পুড়ে ছাই, নিহত ১

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নের উত্তর সেনপাড়া এলাকায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে ৪১টি বসত ঘর আগুনে পুড় ছাই হয়ে গেছে। এ সময় মানসিক বিকারগ্রস্থ রুমা আক্তার (৩২) নামে এক নারী শিকলে বাঁধা অবস্থায় আগুনে পুড়ে মারা গেছেন।


আগুনে পুড়ে নিহত রুমা আক্তার মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার পশ্চিম বাগনা গ্রামের বাদশা মিয়ার মেয়ে। গতকাল বৃহস্পতিবার ভোর রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।


খবর পেয়ে ডেমরা ও সোনারগাঁও ফায়ার সার্ভিসের ২টি ইউনিট গিয়ে ৩ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ সময় আগুনে পুড়ে মারা যাওয়া রুমা আক্তারের লাশ উদ্ধার করে।

 

নিহত রুমা আক্তারের বড় বোন ঝুমা আক্তার (৩৪) জানান, তার মা তাছলিমা বেগমের সঙ্গে কাঁচপুর ইউনিয়নের উত্তর সেনপাড়া হাজি ফজলুল হকের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে দীর্ঘ দিন যাবত বসবাস করছে তারা। গত ৬ ফেব্রুয়ারী তার ছোট বোন রুমা আক্তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগরের বাগনা গ্রাম থেকে বেড়াতে আসেন। পরে মানসিক বিকারগ্রস্থ হওয়ায় ছোট বোন রুমা আক্তারের পায়ে একটি লোহার শিকল দিয়ে বেঁধে ঘরের সঙ্গে তালা দিয়ে রাখেন তার মা তাছলিমা বেগম। গতকাল ভোর রাতে আগুন লেগে দ্রুত চারদিকে ছড়িয়ে পরলে রুমা আক্তারকে আর তালা খুলে বের করা যায়নি। এ সময় আগুনে পুড়ে সে মারা যায়।


এদিকে বাড়ি মালিক হাজি ফজলুল হক জানান, তার ৩৩টি ঘর ও তার ভাই হাজি মোতালেবের ৮টি ঘরসহ মোট ৪১টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় ঘরে থাকা ভাড়াটিয়াদের মালামালসহ প্রায় কোটি টাকাও বেশী ক্ষতি সাধন হয়েছে।

এ ব্যাপারে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, অগ্নিদগ্ধ নিহত রুমা আক্তারের লাশ তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর পাঠানো হয়েছে।