সোনারগাঁওয়ে ৪৫৫ বোতল ফেন্সিডিলসহ আটক ২ - News Of Sonargaon

শিরোনাম

Saturday, February 12, 2022

সোনারগাঁওয়ে ৪৫৫ বোতল ফেন্সিডিলসহ আটক ২

সোনারগাঁওয়ে ৪৫৫ বোতল ফেন্সিডিলসহ আটক ২

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের অভিযানে ৪৫৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। এ সময় মাদক পরিবহনের জন্য ব্যবহৃত ঢাকা মেট্রো-ট ১৮৭৩০১ গাড়িসহ সুজন ও শরীফ নামে দুই চালককে গ্রেপ্তার করা হয়েছে

 

শনিবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে কাচঁপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নাজমুলের নেতৃত্বে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক সংলগ্ন লাঙলবন্ধ বেধে পল্লীর সামনে থেকে আটক করা হয়। আটককৃতরা হলেন, চট্রগ্রাম জেলার কোতয়ালী থানার আমিরাবাদ এলাকার শাজাহান মিয়ার ছেলে গাড়ির ড্রাইভার সুজন, কুমিল্লার জেলার কোতয়ালী থানার বালুতোপা ২ নম্বর ওয়ার্ডের হোসেন মিয়ার ছেলে গাড়ির হেলপার শরীফ।

 

কাঁচপুর হাইওয়ে থানার এস আই নাজমুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কুমিল্লা দাউদকান্দি থেকে ঢাকা মেট্রো-ট ১৮৭৩০১ একটি ট্রাকে করে ফেন্সিডিল নিয়ে ঢাকার পথে আসতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে সোনারগাঁও থানাধীন সোনাখালী নামক স্থানে গাড়িটিকে সিগনাল দিলে ড্রাইভার গাড়িটি দ্রুত গতি বাড়িয়ে ঢাকার দিকে রওনা দেয়। আমরা দ্রুত গাড়িটি পিছনে ছুঁটে গিয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক লাঙ্গলবন্দ ব্রীজ সংলগ্ন বেধে পল্লীর সামনে গাড়িটি ভেরিকেট দিয়ে ট্রাকটি আটক করি। উক্ত গাড়ির ড্রাইভার সুজন ও হেলপার শরীফকে আটক করে গাড়িটি তল্লাশী চালিয়ে ৪৫৫ বোতল ফেন্সিডিল উদ্বার করি ৷ 


ফেনসিডিলগুলোর আনুমানিক মূল্য ধরা হয়েছে দুই লাখ ২৭ হাজার ৫০০ টাকা ও ট্রাকের মূল্য ১২ লাখ টাকা। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।