সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুরা ইউনিয়ন থেকে চতুর্থবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আব্দুর রউফ চেয়ারম্যানকে গনসংবর্ধনা দেয়া হয়েছে।
শুক্রবার (১০ ডিসেম্বর) বিকেলে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের এলাহীনগর ঈদগাহ মাঠে এ গণসংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
শম্ভুপুরা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি হাজ্বী মোঃ মনির হোসেন তোতার সভাপতিত্বে ও মোঃ আনিসুজ্জামান রিপন ও মোঃ মোস্তাফিজুর রহমান কবির এর ব্যবস্থাপনায় এসময় নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান, সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাজ্বী আব্দুর রউফ কে গন সংবর্ধনা দেওয়া হয়।
উল্লেখ্য গত ২৮শে নভেম্বর তৃতীয় ধাপে সোনারগাঁ উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচন এক যোগে অনুষ্ঠিত হয়। আর এই শম্ভুপুরা ইউনিয়ন থেকে আব্দুর রউফ চেয়ারম্যান হিসেবে ৫১৬ ভোট বেশি পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতিক এর চেয়ারম্যান প্রার্থী ছিলেন নাসির উদ্দিন মেম্বার।
এসময় শম্ভুপুরা ইউনিয়নের নবনির্বাচিত সদস্যরা ছারাও বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।