চাষাড়ায় সোনারগাঁওয়ের বাবা ও মেয়ে ঘাতক ট্রাকের চাপায় নিহত - News Of Sonargaon

শিরোনাম

Friday, December 10, 2021

চাষাড়ায় সোনারগাঁওয়ের বাবা ও মেয়ে ঘাতক ট্রাকের চাপায় নিহত

চাষাড়ায় সোনারগাঁওয়ের বাবা ও মেয়ে ঘাতক ট্রাকের চাপায় নিহত


সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

নারায়ণগঞ্জের  চাষাড়ায় ইটবোঝাই ট্রাকের চাপায় রিকশায় থাকা বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। ১০ডিসেম্বর শুক্রবার দুপুর ১টায় চাষাঢ়ায় ডাকবাংলার সামনে ঢাকা-পঞ্চবটি-চাষাড়া সড়কে ওই দুর্ঘটনাটি ঘটে।


নিহতরা হলেন আলতাফ (৪৫) ও তার স্কুল পড়ুয়া ১৪ বছরের মেয়ে বেলী। নিহত আলতাফ সোনারগাঁও উপজেলার শম্ভুপুরা এলাকার বাসিন্দা।


প্রত্যক্ষদর্শীরা জানান, বাবা ও মেয়ে রিকশায় করে চাষাঢ়ার দিকে যাচ্ছিল। ওই সময়ে ইট বোঝাই একটি ট্রাক রিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই বাবা ও মেয়ের মৃত্যু হয়। এসময় আহত হয় রিকশা চালক।



এই বিষয়ে ফতুল্লা মডেল থানার এস আই জাহাঙ্গীর আলম জানান, ঘাতক ট্রাক ও ট্রাক চালককে আটক করা হয়েছে।