সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ হতে ৩শ বোতল ফেন্সিডিলসহ ০২ মাদক পাচারকারী গ্রেফতার ও পিকআপ ভ্যান আটক করেছে র্যাব-১১।
বুধবার (১ ডিসেম্বর) সকালে উপজেলার মোগরাপাড়া
বাজার এলাকায় র্যাব-১১, সিপিএসসি, একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে ৩০০ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক
পাচারকারীকে হাতে-নাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা আসামীরা হলেন, আড়াইহাজার থানার বাসিন্দা মোঃ রবিন মিয়া (২২) ও মোঃ আলমগীর মিয়া (২০)। এ সময় মাদক পরিবহনের কাজে
ব্যবহৃত ১টি পিকআপ জব্দ করা হয়েছে।