সোনারগাঁওয়ে বিয়ে বাড়িতে গোলাগুলি অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার - News Of Sonargaon

শিরোনাম

Saturday, December 11, 2021

সোনারগাঁওয়ে বিয়ে বাড়িতে গোলাগুলি অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার

সোনারগাঁওয়ে বিয়ে বাড়িতে গোলাগুলি অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

বিয়ে বাড়িতে দাওয়াত খেতে গিয়ে কথাকাটাকাটিতে জড়িয়ে গুলিবিদ্ধ হয়েছেন তানসেন নামের এক যুবক। শুক্রবার বিকেলে সোনারগাঁওয়ের জামপুর ইউনিয়নের আমবাগ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র ও তিনটি মোটর সাইকেল উদ্ধার করেছে। গুলিবিদ্ধ যুবক রূপগঞ্জের মাছিমপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে বলে জানাগেছে।


এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের আমবাগ গ্রামের ইয়াসিন মিয়ার ছেলে মাসুদের মেয়ের বিয়েতে বরযাত্রীর সাথে যান তানসেন। খাওয়া দাওয়া শেষে তানসেনের সাথে অজ্ঞাত হামলাকারীদের কথা-কাটাকাটির এক পর্যায়ে তানসেনের হাটুতে গুলি করে সন্ত্রাসীরা। এ সময় উপস্থিত লোকজন ডাকাত বলে চিৎকার দিলে সন্ত্রাসীরা দিকবেদিক ছুটে পালিয়ে যায়। 


খবর পেয়ে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ বিয়ে বাড়ির পার্শ্ববর্তী আবু তাহেরের বাড়িতে ফেলে যাওয়া অস্ত্র ও তিনটি মটরসাইকেল উদ্ধার করে। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে তা জানা যায়নি।