সোনারগাঁওয়ে ইটসহ বস্তাবন্ধী অজ্ঞাত ব্যক্তির লাশ পাওয়া গেছে
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জে
সোনারগাঁওয়ের কাঁচপুরে শীতলক্ষ্যা
নদীর তীরে ইটসহ বস্তা ভর্তি অজ্ঞাত ব্যক্তির লাশ পাওয়া গেছে।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকেল ৫ টার উপজেলার কাঁচপুরে মঞ্জিলখোলা মাদ্রাসার মাঠের
পাশে শীতলক্ষ্যা নদীর তীরে ইট ভর্তি বস্তায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। বিকেলে মাদ্রাসার
মাঠে স্থানীয় শিশুরা খেলতে
গিয়ে নদীর তীরে বড় বস্তা দেখতে পেয়ে কৌতুহল বশত খুলে লাশ দেখতে পেলে সবাইকে খবর
দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বস্তায় ৫-৮টি ইটের সাথে
লাশটি একজন পুরুষের।
নারায়ণগঞ্জ নৌ পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধারে তৎপরতা চালায়। লাশ
উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলে জানায় পুলিশ।