সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় "শীত হোক মানবতায় পূর্ণ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে শীতার্ত শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে সোনারগাঁওয়ে আত্মপ্রকাশ করলো সামাজিক সংগঠন তাকওয়া৷
সোমবার (২০ ডিসেম্বর) সোনারগাঁওয়ের পিরোজপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সংগঠনটির মুখপাত্র রাকিব আহাম্মেদের নির্দেশনায় এসব শীতবস্ত্র বিতরণ করেন তাকওয়ার স্বেচ্ছাসেবীরা৷
রাকিব আহাম্মেদ বলেন, আর্তমানবতার সেবার তরুণরাই পারে গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে। তাহলেই শীতে কোন মানুষ কষ্টে থাকবে না। আসুন নিজ নিজ অবস্থান থেকে আমরা শীতার্ত মানুষের পাশে দাঁড়াই। তাকওয়া সকলের দোয়া ও ভালোবাসাকে পূঁজি করে সেবার পথে যাত্রা শুরু করলো৷ আশা করছি সবাই পাশে থাকবেন৷