সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
মহামারী করোনা পরিস্থিতিতে মানুষ মানুষের জন্য এই বাণীটিকে পুরোপুরি বাস্তবে রূপান্তরকারী নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম ৪র্থ ধাপে আসন্ন বৈদ্যেরবাজার ইউপি নির্বাচন সম্পর্কে সাংবাদিকদের সাথে মতবিনিময় করতে গিয়ে একথা বলেন।
বুধবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম নিজস্ব কার্যালয়ে ৩য় ধাপে অনুষ্ঠিত উপজেলার ৮টি ইউনিয়নে সুষ্ঠ নির্বাচন সম্পন্ন করার জন্য সোনারগাঁ উপজেলা প্রশাসন ও সোনারগাঁ থানা পুলিশকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, বৈদ্যেরবাজার ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ডক্টর আব্দুর রউফ, মাহবুব সরকার ও জননেত্রী শেখ হাসিনা মনোনীত নৌকার প্রার্থী আল আমিন সরকার তিন জনই নৌকার মানুষ।
তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থী মাহবুব সরকার আওয়ামী লীগ সমর্থন করেন। আরেক স্বতন্ত্র প্রার্থী ডক্টর আব্দুর রউফ ও বিগত নির্বাচনে বিজয়ী হয়ে আওয়ামী লীগের চেয়ারম্যান হিসেবেই বৈদ্যেরবাজার ইউনিয়নের উন্নয়নে কাজ করেছেন। সবাইকে এক টেবিলে করতে পারলেই সুষ্ঠ ও সুন্দর নির্বাচনের পরিবেশ বজায় রেখে নির্বাচন সম্ভব। নির্বাচন পূর্ব প্রচার প্রচারণা চালাতে গিয়ে বিচ্ছিন্ন ঘটনা নৌকা পাওয়া না পাওয়ার ক্ষোভে সাধারণ সমর্থকদের মধ্যেই হচ্ছে। তিন প্রার্থীর কেউ এসব ঘটনার সাথে জড়িত থাকতে পারে বলে মনে করি না।
প্রধানমন্ত্রীর দেয়া অর্থ ছাড়াও গত এক বছরে ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ, খাদ্যসামগ্রী ও করোনা প্রতিরোধক সুরক্ষা সামগ্রী বিতরণ করে ইতোমধ্যে সারা বাংলাদেশে আলোচিত এই নেতা আরো জানান, খুব শীঘ্রই সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ৩জন চেয়ারম্যান পদপ্রার্থীকে নিয়েই এক টেবিলে বসার পরিকল্পনা রয়েছে। আসলে নৌকার বিরোধিতা করে আওয়ামী লীগ না করাই উত্তম। আর নৌকা করে জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে সম্মান না জানালে জেলা আওয়ামী লীগের সাথে পরামর্শ করে সোনারগাঁয়ে আগামী উপজেলা আওয়ামী লীগ সম্মেলনে তাদের কে অংশ গ্রহণ করতে না দেয়ার কথা জানান তিনি।
পিরোজপুর ইউনিয়নের স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুম উপজেলা আওয়ামী লীগ বর্তমানে স্মরণ কালের সেরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করছে বলে দাবি করেন। বৈদ্যেরবাজার ইউনিয়নবাসী কে সম্মিলিত ভাবে নৌকা মনোনীত প্রার্থী আল আমিন সরকারকে ভোট দিয়ে জয়যুক্ত করে বঙ্গবন্ধু কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করার আহবান জানান।
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি ৩য় ধাপে ২য় বারের মত ইউপি নির্বাচনে বিনাপ্রতিদ্বন্ধিতায় বিজয়ী করায় পিরোজপুর ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানান এবং মনোনয়ন প্রত্যাশীদের কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র প্রত্যাহার করায় ধন্যবাদ জানান।
উল্লেখ্য যে, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম দক্ষতার সাথে সম্পাদন করায় নারায়ণগঞ্জের জেলায় শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। পাশাপাশি তার ইউনিয়নও শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন। জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে বুধবার সকালে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের হাতে শ্রেষ্ঠ চেয়ারম্যানের বিশেষ স্বীকৃতস্বরূপ সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন নারায়ণগঞ্জেরর জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাইন বিল্লাহ।