সোনারগাঁওয়ে শীতার্ত মাদ্রাসা শিক্ষার্থীদের পাশে জাহিদ হাসান বাবু স্মৃতি সংসদ - News Of Sonargaon

শিরোনাম

Wednesday, December 15, 2021

সোনারগাঁওয়ে শীতার্ত মাদ্রাসা শিক্ষার্থীদের পাশে জাহিদ হাসান বাবু স্মৃতি সংসদ

সোনারগাঁওয়ে শীতার্ত মাদ্রাসা শিক্ষার্থীদের পাশে জাহিদ হাসান বাবু স্মৃতি সংসদ

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের ছোট ভাই সাবেক উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মরহুম জাহিদ হাসান বাবুর স্মরণে গড়ে উঠা জাহিদ হাসান বাবু স্মৃতি সংসদের একদল নেতাকর্মীরা শীতার্ত মাদরাসা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন।

 

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাত ৮টায় উপজেলার পিরোজপুর ইউনিয়নের ছয়হিস্যা এলাকায় একটি আবাসিক মাদ্রাসায় শতাধিক শিক্ষার্থী শীতের প্রকোপে বিভিন্ন ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হচ্ছে জানা মাত্র তাদের আবাসিক হলে উন্নত মানের কার্পেট ও শীতের কাপড়ের ব্যবস্থা করেন।

 

জাহিদ হাসান বাবু স্মৃতি সংসদের মুখপাত্র যুবলীগ নেতা সাজিদ মাহবুব জানান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ ভাইয়ের নির্দেশে মাদ্রাসা শিক্ষার্থীদের শীতের কষ্ট লাগবের জন্য উন্নতমানের কার্পেটের ব্যবস্থা করেছি। এছাড়া তাদের খাবার পানি ও অযুখানার কিছু কাজ আমাদের পক্ষ থেকে করে দেয়ার উদ্যোগ নিয়েছি। কোমলমতি শিশুরা যেন কোন কষ্ট না করে সেই ব্যাপারে ভবিষ্যতে আমাদের সহায়তা অব্যাহত থাকবে।


এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মরহুম জাহিদ হাসান বাবুর আত্মার মাগফেরাত কামনায় মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ আব্দুল্লাহ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।


এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ আহমেদ আনিস, কামাল ভান্ডারী, যুবলীগ নেতা আল আমিন, সুমন, হাফেজ ও ফারুক প্রমুখ।