সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
সাবেক সংসদ সদস্য মোবারক হোসেনের পুত্র এরফান হোসেন দীপের বর্ণাঢ্য শোভাযাত্রাটি উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ফুলবাড়ি এলাকা থেকে মোগরাপাড়া চৌরাস্তা হয়ে শহীদ মজনু পার্কের বিজয় স্তম্ভ প্রদক্ষিণ করে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে নেতাকর্মীদের কে নিয়ে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করেন।
তিনি বলেন, জঙ্গিবাদ মোকাবেলায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। তবে এ অগ্রযাত্রাকে রুখে দিতে একটি অশুভ চক্র এখনও কাজ করে যাচ্ছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন করতে দেশের স্বাধীনতার পক্ষের সকল শক্তিকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে।
বক্তব্যে সোনারগাঁও ও দেশবাসীকে মহান বিজয় দিবস ও স্বাধীনতার ৫০তম বছরের শুভেচ্ছা জানান তিনি।
বিজয় দিবসের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রায় ছাত্রলীগ, মোবারক হোসেন স্মৃতি সংসদ, যুবলীগ, শ্রমিকলীগ ও বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।