মাদ্রাসার উন্নয়ন কাজে যুবলীগ নেতা আবু সাঈদের অর্থ সহায়তা - News Of Sonargaon

শিরোনাম

Saturday, November 13, 2021

মাদ্রাসার উন্নয়ন কাজে যুবলীগ নেতা আবু সাঈদের অর্থ সহায়তা

মাদ্রাসার উন্নয়ন কাজে যুবলীগ নেতা আবু সাঈদের অর্থ সহায়তা

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পিরোজপুর ইউনিয়নের ছয়হিস্যা এলাকায় দ্বীনি শিক্ষার প্রতিষ্ঠানের অযুখানা ও সার্বিক উন্নয়ন কাজের জন্য অর্থ সহায়তা করেন সোনারগাঁ উপজেলা যুব লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ।

 

শনিবার (১৩ নভেম্বর) সকালে পিরোজপুর ইউপির ছয়হিস্যা এলাকায় অবস্থিত মারকাযুল কুরআন আল ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসার অসহায়ত্বের কথা শুনে সোনারগাঁ উপজেলা যুব লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদের পক্ষ থেকে মাদ্রাসার বাস্তব চিত্র দেখতে যান যুবলীগ নেতা সাজিদ মাহবুব। তিনি অযুখানা ও মাদ্রাসার ছাত্রদের খাবারের পানির ট্যাংকির কাজ সম্পন্ন করতে  মাদ্রাসার বড় হুজুর হাফেজ আব্দুল্লাহর হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

 

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় মুরব্বী হাজী জালাল উদ্দিন মোল্লা, মাদ্রাসার আরেক শিক্ষক মাওলানা ফরহাদ হোসেন সহ আরো অনেকে।