সারাদেশের ন্যায় সোনারগাঁওয়ে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে - News Of Sonargaon

শিরোনাম

Saturday, November 13, 2021

সারাদেশের ন্যায় সোনারগাঁওয়ে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা: 

বিরূপ পরিস্থিতি কাটিয়ে আজ সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে। 



রবিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার কাঁচপুর সিনহা উচ্চ বিদ্যালয় ও কলেজে পরীক্ষার্থীদের সরব উপস্থিতি দেখা যায়। 


উল্লেখ্য যে, সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষা দিচ্ছে ২২ লক্ষ ২৭ হাজার পরীক্ষার্থী৷ এসএসসি ও সমমান পরীক্ষার রুটিন ২০২১ অনুযায়ী ১৪ই নভেম্বর থেকে পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ২৩ই নভেম্বর।


শিক্ষা বোর্ডের রুটিনে আরো বলা হয়েছে মহামারী করোনা পরিস্থিতির জন্য এবছর কোন ব্যবহারিক পরীক্ষা হবে না।